রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে রাসেল (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রাসেল উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামের ছামসুল ইসলামের ছেলে।
নারুয়া ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জেরে রাসেল গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল নামে ওই যুবককে রোববার বিকেল সোয়া ৪টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার গলায় দড়ির চিহৃ রয়েছে।






