কঠোর লকডাউনের ৪দিন অতিবাত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পন্যবাহী ট্রাক এবং জরুরী যানবাহন নদী পারাপার করার জন্য স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই সুযোগে স্বাভাবিক ভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে যাত্রী ও প্রাইভেটকার-মাক্রোবাস ও মটরসাইকেল নিয়ে অনেকে সহজে ফেরি পারপার হচ্ছে।
এসময় দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীজট দেখা যায়। এসকল যাত্রীরা সামাজিক দুরত্ব বজায় না রেখে বরং গাদাগাদি করে ফেরিতে উঠার চেষ্টা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, জরুরী যানবাহন নদী পারাপার করার স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই সুযোগে অনেক যাত্রী ও মটরবাইক চলে আসছে।
তিনি বলেন, যাত্রীদের ফেরিতে উঠা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাত্রী বন্ধ করতে হলে ঘাট ইজারাদারের টিকিট বন্ধ রাখতে হবে। কারণ যাত্রীর টিকিট নিয়ে থাকেন ঘাট ইজারাদার।



