ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: ফজলুল বারী হেলালের পিতা মাওলানা আজিজুল হক মানসূরী গতকাল সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (একাংশের) সাবেক সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নিজ বাড়িতে (মিজি বাড়ি) মাগরিবের পর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ফজলুল বারীর পিতার ইন্তেকাল
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: ফজলুল বারী হেলালের পিতা মাওলানা আজিজুল হক মানসূরী গতকাল সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি বাংলাদেশ...



