আগামী দুই বছরের জন্য রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১১ জুলাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: সুমন হুসাইন এই কমিটি অনুমোদন করেন। কমিটিতে জয়ন্ত কুমার দাসকে সভাপতি ও ডা: শরীফ ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেনÑ সহসভাপতি হামিদা পারভীন, ইঞ্জি: আব্দুল্লাহ আল মামুন, আরজিনা খাতুন, মাসুদুর রহমান, ডা: নুরুল ইসলাম আযম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সবুজ, রাতুল হাসান, আফরোজা বানু মিথুন, সাংগঠনিক সম্পাদক ডা: নিষাদ আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দফতর সম্পাদক খ ম মুহতাশিম মাহমুদ হাসিব, অর্থবিষয়ক সম্পাদক আল মামুন, মহিলাবিষয়ক সম্পাদক আফরোজা আক্তার রুমি, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা: শরীফুল ইসলাম, প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মাদ সোহেল মিয়া, মোখলেছুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মীর লিয়াকত হোসেন লিটন, উত্তম কুমার গোস্বামী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মহসিন রেজা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফারুক উদ্দিন, আসিফ আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শফিকুল আযম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুজ্জামান খান সুইট, কর্মসংস্থান ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দুর্যোগ ও পরিবেশবিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন হিমেল ও সালমান বেগ, রোগী কল্যাণবিষয়ক সম্পাদক ডা: এনামুল হক ফাহিম এনাম, রক্তদানবিষয়ক সম্পাদক মিলন হাসান, সোহেল আহমেদ, শিক্ষা কল্যাণবিষয়ক সম্পাদক রিফাহ নানজীবা অহনা ও নিলয় সাহা নীল এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক আজাদ বিপ্লব। এ ছাড়াও সদস্য করা হয়েছে ডা: কুশল আহমেদ, পিয়াস শিকদার, ফরিদ আহমেদ, আশেক আহমেদ তানভীর ও জেসমিন আক্তারকে।



