মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী গোলাম রসুল (১৪) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত গোলাম রসুল বেরইল গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। সে পাশের গ্রাম গঙ্গারামপুর কালি প্রশন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
গোলাম রসুলের বাবা চায়ের দোকানি কাজী রওনকের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বেরইল বাজারের দোকান থেকে তার ছেলে গোলাম রসুল বাড়িতে ফিরছিল। পথে ওঁৎ পেতে থাকা একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সজীব হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোলাম রসুলকে জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি খাওয়ার সূত্র ধরে তিনি সজীবের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিলেন। এই টাকা চাওয়া নিয়ে তার ছেলে গোলাম রসুলের সাথে সজীবের বিরোধ সৃষ্টি হয়। যার জেরে সজীব পূর্বপরিকল্পিতভাবে গোলাম রসুলকে কুপিয়ে হত্যা করেছে।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, গোলাম রসুলের হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে সজীবের নাম এসেছে। হত্যার সাথে জড়িত সজীবকে গ্রেফতার করলে হত্যার কারণ ও ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানা সম্ভব হবে। সজীবকে গ্রেফতার করতে পুলিশের সব ইউনিট কাজ করছে।
মাগুরায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী গোলাম রসুল (১৪) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত গোলাম রসুল বেরইল গ্রামের কাজী রওনক হোসেনের...



