রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সরকারি ফোন নাম্বার (০১৭৩৩-৩৩৬৪০৫) ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদাদাবি করে চলছে একটি চক্র। সেই সাথে অপর এই নম্বরটি দিয়ে (০১৮৩৮৯৫৭৭২৯) বিভিন্ন মানুষের নিকট ইউএনও’র পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করেছে চক্রটি।

এ বিষয়ে সকলকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। তিনি বলেন, ১ আগস্ট রোববার একটি চক্র এ কাজ করেছে।

এ বিষয়ে ইউএনও পাংশার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী লিখেছেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র ইউএনও পাংশার অফিশিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা চাচ্ছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এর আগেও এ ধরনের ঘটনা পাংশাতে ঘটেছিল। সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও মোহাম্মাদ আলী।