রংপুরের কাউনিয়ায় পবিত্র কোরআন অবমাননার দায়ে আজিজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুমুর রহমান জানান, উপজেলার বালাপাড়া মাঠেরপাড় এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আমিনুর রহমান এবং তার বড় ভাই আজিজুল ইসলাম একই বাড়িতে বসবাস করে। আমিনুর রহমান বাড়ির উঠানে সুপারি পুতে রাখে। মঙ্গলবার রাতে আমিনুর তার সুপারি উঠাতে গিয়ে দেখেন তার পুতে রাখা সুপারি কে বা কারা তুলে নিয়ে গেছে। তখন তিনি তার বড় ভাই আজিজুল ইসলামকে সন্দেহ করে। পরে দু’ভাইয়ের মধ্যে কথা কটাকাটি শুরু হয়। আজিজুল ইসলাম সন্দেহ ভাঙ্গাতে পবিত্র কোরআন এনে শপথ করার একপর্যায়ে তা পায়ের কাছে পড়ে যায়। এ ঘটনায় আমিনুর রহমান তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে আজিজুল ইসলামকে গ্রেফতার করে।
ওসি আরো জানান, পবিত্র কোরআন অবমাননার অপরাধে তার ছোট ভাই আমিনুর রহমান থানায় মামলা দিয়েছেন। গ্রেফতারকৃত আজিজুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




