মাধবদীর পাঁচদোনায় লামিয়া আক্তার সুমা(৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মাধবদীর পাঁচদোনা বাজারে বিল্লালের ভাড়াটিয়া বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।

জানা যায় নিহত লামিয়া আক্তার সুমা দীর্ঘ এক বছর ধরে স্বামী সন্তান নিয়ে বিল্লালের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিলেন। নিহত লামিয়া আক্তার সুমা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গারোহারী গ্রামের বাসীন্দা।

মাধবদী থানার ইনচার্জ (সার্বিক) সৈয়দ জামান জানান, সকাল ৯টায় ঘরের ভেতর মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পাশের ভাড়াটিয়ারা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।