গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছেন। বুধবার রাতে জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়া নিবাসী শরিফের দোকানে আম কিনতে যান। আম কেনার সময় শরীফের সাথে বাগি¦তণ্ডা হয় লিখনের। পরে শরীফের সাথে হাতাহাতি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। এরপর রাতে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরো কয়েকজন মিলে লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হয় লিখন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে নেয়ার পথে মারা যান লিখন।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, নিহত লিখনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।



