দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সুন্দগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কের দাড়িয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহত আনারুল ইসলাম রবিন (৩৫) পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনসের বোর্ড বাজারের মৃত আব্দুল মালেকের ছেলে।

এলাকাবাসী জানায়, রবিন রাতে ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা শহরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পাঁকা রাস্তায় পড়ে যান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।