গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে খলিল মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত খলিল মিয়া ওই গ্রামের মতিন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, খলিল মিয়া ওই ঘরে ধান সংরক্ষণ করতেন)। ধানে ইঁদুর লেগেছিল তাই ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইনের সংযোগে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে রেখেছিলেন খলিল মিয়া।

বিদ্যুতের লাইনের ফাঁদটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

জামালাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজল হক বিষয়টি নিশ্চত করেছেন।