নোয়াখালীর সুবর্ণচরে খালের বাঁশের সাঁকো দিয়ে পার হবার সময় পানিতে পড়ে রিফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত হোসেন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনছার আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় রিফাত। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার লাশ ভাসতে দ্যাখে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ধারণা খালের ওপর সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।






