মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর নাসির হত্যা মামলার ২ নম্বর আসামি হাবিবুর রহমান হাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাবু উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা গ্রামের হাজী সফর আলীর ছেলে। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, হাবুকে বুধবার ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
গত ১০ জুন রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ নাসিরকে কুপিয়ে হত্যা করে।