মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় সোহানা আক্তার ছোঁয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরেক শিশু মুনিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এ সড়কে দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।
সোহানার বাবা জানান, দেউলভোগ বাজার সংলগ্ন মোড়ে আমার দোকানে আসে সোহানা ও মুনিয়া। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু সোহানা। অপর শিশু মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, অটোরিকশাচাপায় নিহত শিশুর পরিবারের লোকজন অভিযোগ করতে রাজি নন। তাই এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেন নিতে পারছি না। নিহতের পরিবারের লোকজন শিশুর লাশ নিয়ে গেছে।






