নওগাঁর মান্দায় আসামি ধরার নামে সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাড়িতে তাণ্ডব চালিয়েছে সাদা পোশাকের কয়েকজন পুলিশ। ভাঙচুর করা হয়েছে অ্যাপায়ন কক্ষের দরজাসহ বেশকিছু আসবাবপত্র। এ সময় কয়েকজন নারীকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে চেয়ারম্যান তোফার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মান্দা থানার উপপরিদর্শক আতিউর রহমানকে লাঞ্ছিতসহ অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে তিন ঘণ্টা পর মুক্ত হন এসআই আতিউর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগÑ অতি উৎসাহী হয়ে আসামি ধরার নামে একজন জনপ্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী কায়দায় তাণ্ডব চালিয়েছেন এসআই আতিউর রহমান, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেন তারা।
নওগাঁয় চেয়ারম্যানের বাড়িতে পুলিশের তাণ্ডব : জনতা কর্তৃক এসআই অবরুদ্ধ
নওগাঁর মান্দায় আসামি ধরার নামে সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাড়িতে তাণ্ডব চালিয়েছে সাদা পোশাকের কয়েকজন পুলিশ। ভাঙচুর করা হয়েছে অ্যাপায়ন কক্ষের দরজাসহ বেশকিছু...



