রাজবাড়ী সদর হাসপাতালে একসাথে চারটি সন্তানের জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ। তবে জন্মের পর মাত্র ২৫ মিনিটের মধ্যই শিশুগুলো মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়াডে।

হবধূ সুমাইয়া আক্তার রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকার মোঃ রানা হোসাইনের স্ত্রী।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার নার্স মালেকা বেগম জানান, গৃহবধূ সুমাইয়া আক্তার প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালে আসলে স্বাভাবিকভাবে তার সন্তান প্রসব হয়। একে একে দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাইরান মাহমুদ জানান, ওই নারীর সন্তানদের গর্ভে বয়স হয়েছিল মাত্র ৬ মাস। পরিপূর্ণ বয়স না হওয়ার কারণে প্রসবের ৫ মিনিটের মধ্যে দুটি সন্তান মারা যায় এর ২৫ মিনিট পরে অপর দুটি সন্তানও মারা যায়।

গৃহবধূ সুমাইয়া আক্তার এখন সুস্থ আছেন। রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে
৬ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি।