গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখমন্ডলে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ছিল।
শনিবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার সকালে ঘাটাখালি ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কোথাও থেকে লাশটি ভাসতে ভাসতে আমাদের এলাকায় এসেছে। তবে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






