গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অটোভ্যান চাপায় সুমাইয়া আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ধাপেরহাট-আমবাগান পাকা সড়কের এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার ধাপের হাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সুরুজ হকের মেয়ে।

স্থানীয়রা জানান, বিল থেকে ছাগলকে ঘাস খাওয়ানোর পর বাড়ি ফেরার সময় যাত্রীবাহী একটি অটোভ্যান শিশু সুমাইয়া আক্তারকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম রেজানুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করছেন।