বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডে জাহান বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন পুকুরের পাশে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে ১১ কেভি ভোল্টেজের পল্লী বিদ্যুৎ লাইনের দুটি খুঁটি। বাতাসে উপড়ে গিয়ে বা যেকোনোভাবে পড়ে গিয়ে জীবনহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন দেখা যায়, ১১ কেভি ভোল্টেজের বিদ্যুতের লাইনের ১১ কেভি ভোল্টেজের বিদ্যুতের লাইনের খুঁটি পুকুরের পার্শ্বে বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে নতুন একটি বিদ্যুতের লাইন দেয়ার জন্য খুঁটি দেয়া হচ্ছে তার সাথে বেঁধে রাখা হয়। সেই খুঁটিও ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে প্রবল বাতাসে কিংবা ঝড়বৃষ্টিতে উপড়ে গিয়ে পুকুরে শতশত মানুষের গোসল, অযুর সময় ও আশপাশের ঘরবাড়ি বিদ্যুতায়িত হলে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী খুবই চিন্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হলেও প্রতিকার মেলেনি।

এ ব্যাপারে মুলাদী পল্লীবিদ্যুৎ অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আকন্দ কুমার কুন্ডু বলেন, খুঁটির বিষয়টি তিনি অবগত আছেন। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।