চট্টগ্রামের পটিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশকাতুল ইসলাম (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মিশকাত ওই গ্রামের আবদুল মান্নানের একমাত্র ছেলে।
মঙ্গলবার দুপরে উপজেলার খরনা ওয়াহেদের পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো: জাহেদ জানান, দুপুরে বাড়ির পানির মোটরের তারের বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। পরে তাকে পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিশকাতকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






