গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি পারভেজ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামের শামীম আলমের ছেলে। সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপকুমার ভৌমিক এ রায় প্রদান করেন।
২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রিবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ পারভেজকে আটক করে র্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরো তিনজনকে আটক করা হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স বলেন, দেশে সর্বত্র মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদলতে আপিল করবেন বলে জানান।
গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।...



