নরসিংদীর রায়পুরায় ফ্রি ফায়ার গেমস খেলার জন্য মোবাইল কিনে না দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে মো: আকাশ (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
আকাশ রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ কাচারিকান্দী গ্রামের খন্দকার বাড়ির মো: মাঈন উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রি ফায়ার নামক একটি গেমস খেলার জন্য আকাশ বেশ কিছু দিন ধরে একটি মোবাইলের আবদার করছিল। কিন্তু মা-বাবা মোবাইল কিনে না দেয়ায় অভিমান করে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অবগত করেনি।






