রাজবাড়ীর পদ্মা নদীর অংশে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে বাঁধের বাইরে ও নিম্ন চরাঞ্চলের হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইসব এলাকার ফসল ও শাক সবজি।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮০, সদরের মহন্দ্রেপুরে এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার এবং গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলার পাংশার বাহাদুরপুর, কালুখালীর রতনদিয়ার হরিণবাড়ীয়া, সদরের খানগঞ্জ, মিজানপুর, বরাট, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়ার নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের কষ্ট বেড়েছে এবং নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় পানি ওঠায় ওই সব এলাকায় দেখা দিয়েছে গোবাদি পশুর খাবার সঙ্কট।