কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের জন্য বহন করা অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত চারজন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের কাউখালী-নাইল্যাছড়ি সড়কের বাজারমুখ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা জায়, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের জন্য চট্টগ্রামের পতেঙ্গার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এস এন্টারপ্রাইজ থেকে পাথরবোঝাই করে একটি ট্রাক (চট্ট মেট্টো-শ- ১১-২০৩৮) রাত সাড়ে ১২টায় কাউখালী সদরের বাজারমুখ বেইলি সেতু অতিক্রম করার সময় ভেঙে ইছামতি নদীতে পড়ে যায়। এতে ড্রাইভারসহ চারজন আহত হন। তাদের মধ্যে দুজনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২০০২ সালেও কাঠবোঝাই ট্রাকসহ এই ব্রিজটি কাউখালী খালে ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রিজ ভাঙার শব্দ এতটাই বিকট ছিল যে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এক পর্যায়ে মানুষ দিগি¦দিক ছুটোছুটি করতে থাকে। আহত ড্রাইভার জামাল হোসেনের সাথে কথা বলে জানা যায়, ট্রাকে ২৭ মেট্রিক টন পাথর ছিল। যা ট্রাকের ওজনসহ ৩৯ মেট্রিক টনে দাঁড়ায়। কিন্তু ভেঙে পড়া বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ১০ থেকে ১২ মেট্রিক টন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা জানিয়েছেন কাউখালীতে বেইলি ব্রিজ ধসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালী থেকে নাইলাছড়ি সুগারমিল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিপণ্য বাজারে আসে।
কাউখালীতে পাথরবোঝাই ট্রাকসহ ব্রিজ ভেঙে নদীতে
কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের জন্য বহন করা অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত চারজন। শুক্রবার রাত...



