রংপুরের পীরগাছার চৌধুরানী বাজারে রোববার বিকেলে বাস চাপায় আশরাফুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে।

জানা যায়, রোববার চৌধুরাণীর বাজারে আঞ্চলিক মহাসড়কে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম নিহত হন। এ সময় আরোহী একই এলাকার ওয়াজেদ মিয়া (৩১) ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও তিনি সুস্থ্য আছেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামমোদরপুর ইউনিয়নের ভাঙামোড় গ্রামের বাসিন্দা।