বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে আরিফা (১৮ মাস) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আরিফা উপজেলা সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের জসিম ঘরামীর মেয়ে।

রাসেল আহমেদ নামে এক স্থানীয় যুবক জানান, শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। বাবাও তখন বাড়িতে ছিলেন না। প্রতিবেশী এক নারী পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: প্রিয়গোপাল বিশ্বাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।