নোয়াখালীর হাতিয়ায় নৌকায় উঠতে গিয়ে মায়ের কোল থেকে নদীতে পড়ে নিখোঁজ এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্ট গার্ড।

নিখোঁজ লিমা আক্তার (২) উপজেরার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

স্থানীয় বেলাল হোসেন জানান, শিশু লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে যাচ্ছিলেন মা রিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০ থেকে ১২ জন নদীতে পড়ে যান। এ সময় সবাই সাঁতরে উঠতে পারলেও মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে কাজ করছে।