রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পড়ে আছে। শুক্রবার সকালে বালিয়াকান্দি থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, গত ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। মৃত্যুর পূর্বে তার নাম খালেক শেখ বলে জানান। কিন্তু এ পর্যন্ত তার বিস্তারিত পরিচয় শনাক্ত হওয়া যায়নি। ফলে লাশ মর্গে পড়ে আছে।

ওসি তারিকুজ্জামান বলেন, যদি কেউ তার পরিচয় জেনে থাকেন তাহলে বালিয়াকান্দি থানাকে অবহিত করার জন্য নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। ০১৩২০-১০১৪২০, ০১৩২০১০১৪০০, ০১৩২০-১০১৩৯৬, ০১৩২০-১০১৩৯৫।