নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন মধু (৪৫) উপজেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রব শনিবার ভোর রাতে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাটখিল থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



