নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ জামাই-মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শ্বশুর শহিদ মোল্যার বাড়ি থেকে জামাই হানিফ মোল্যা (৩৫) ও হানিফের স্ত্রী সোহানা বেগমকে (২৫) আটক করা হয়।
স্বামী-স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশী তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদককারবারির অভিযোগ রয়েছে।