গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজাহার আলী (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের আন্দার পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আজাহার আলী হরিরামপুর গ্রামের ক্রোড়গাছা গ্রামের মৃত তজমল হোসেনের ছেলে।

জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (আন্দারে পাড়া) গ্রামের মধুর ভিটা গাছে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।