লাকসামে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় তারা মারা যান। নিহতরা হলেনÑ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। এ ঘটনায় মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭) আহত হন। নিহত রনি পেশায় সিএনজি চালক এবং নজরুলের স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে ক্ষুদ্র ব্যবসা ছিল।
জানা যায়, গতকাল বেলা সোয়া ১টায় একটি পালসার মোটরসাইকেলে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে অবৈধ রেলক্রসিং পার হচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।