ছড়াকার ও সাহিত্যিক গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ স¤পাদক দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আবু জাফর সাবু (৭৪) করোনায় আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস হাসপাতালে গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সাংবাদিক আবু জাফর সাবুর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো: মতলুবর রহমান, প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কে এম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
এ ছাড়াও সাপ্তাহিক গণপ্রহরী সম্পাদক মজিদ মুকুল, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, শামীম উল হক শাহীনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।