শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ডেমরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোনাপাড়া শান্তিবাগ পঞ্চায়েত কমিটির আয়োজনে সোমবার দুপুরে শান্তিবাগ মোড়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শান্তিবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি
ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।

প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূইয়া সেন্টু। বিশেষ অতিথি ছিলেন, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান খাঁনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামানায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।