পাইকগাছায় ইজিবাইকের ধাক্কায় মিতু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদখালীর আমাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিতু উপজেলার কাওয়ালী গ্রামের শামীম মোড়লের মেয়ে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় আব্দুল আজিজ সরদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদখালীর আমাদী রাস্থা পার হয়ে তার নাতি মিতু খেলার জন্য পাশের বাড়িতে যাচ্ছিল। এমন সময় দ্রুতগামীর একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন রায় জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।