বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে সুমাইয়া খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সুমাইয়া খাতুন ওই গ্রামের মনছের ফকিরের মেয়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নিজ ঘরে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মনছেল ফকির গত পাঁচ বছর আগে সুমাইয়াকে দিনাজপুরের আব্দুস সালামের ছেলে শাহাদত হোসেনের সাথে বিয়ে দেয়া হয়। শাহাদত ঘরজামাই থাকতেন। স্বামী শাহাদত ঢাকায় রড মিস্ত্রির কাজ করার সুবাদে ঢাকায় রয়েছেন। সকাল সাড়ে ১০টায় তাদের নিজ বাড়িতে শয়নকক্ষে বাঁশের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সুমাইয়ার মা কদভানু বাইরে কাজ করছিল। বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে দরজার ফাঁক দিয়ে মেয়েকে তীরের সাথে ঝুলতে দেখে চিৎকার করলে লোকজন এসে দরজা ভেঙ্গে সুমাইয়াকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, কি জন্য গৃহবধূ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। কারো কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে।






