চট্টগ্রমের পটিয়ায় গলায় ফাঁস দিয়ে অমিত মল্লিক (২১) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। ওই কলেজছাত্র গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার অরুণ মল্লিকের ছেলে। অমিত তার বোনের সাথে পটিয়ায় বসবাস করতেন।
মঙ্গলবার দপুরে পৌরসদরস্থ একটি টাওয়ারের ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই যুব আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে ওই ঘটনা ঘটে। তবে কি কারণে কলেজছাত্র আত্মহত্যা করেছে তা জানা যায়নি।






