শেরপুরের শ্রীবরদীতে শারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া মন্ডলপাড়া গ্রামের আক্রাম হোসেনের স্ত্রী। স্বামীর বসত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত শারমিনা তার স্বামী ও দুই সন্তানকে রাতের খাবার খাওয়ানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে স্বামী আক্রাম হোসেন পাশের গ্রামে তার শ্বশুর বাড়িতে খবর দিতে যায়। পরে শশুর বাড়ি থেকে ফিরে এসে আক্রাম হোসেন দেখেন তার স্ত্রী ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।