নওগাঁর মহাদেবপুরে মাইশ্যা আকতার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত কলেজছাত্রী উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শেরপুর গ্রামের কলেজশিক্ষক আকতার হোসেন পলাশের মেয়ে ও নীতপুর বিসিআইডি কলেজের ছাত্রী।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা উপজেলা সদরের আব্দুল খালেকের বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইশ্যার ঘরের দরজা বন্ধ দেখে বাসার লোকজন ডাকাডাকি করে। তার কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের সিলিংয়ের সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার লাশ ঝুলে থাকতে দেখতে পায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।






