রংপুরের পীরগাছায় নবীন লেখক ফোরাম আয়োজনে ‘আমাদের সামাজিক অবস্থায় কোরবানির তাৎপর্য’ শীর্ষক রচনা ও দেয়াল লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুক্রবার বিকালে পীরগাছা প্রেসক্লাব হলরুমে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রেসক্লাব আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট্য গীতিকার, নাট্যকার ও সংগীত শিল্পী এমাদউদ্দিন আহমেদ, ডা: আবু সাঈদ মো: ইলিয়াস, সাংবাদিক মো; একরামুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের পীরগাছা উপজেলা সংবাদদাতা ও নবীন লেখক ফোরামের আহ্বায়ক মো: গোলাম আযম সরকার।
রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন স্থানীয় অন্নদানগর বহুমুখী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হাসান সরকার, দ্বিতীয় উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের মো: বেলাল হোসাইন, তৃতীয় পবিত্রঝাড় গ্রামের মো: এনামুল হক ও চতুর্থ হয়েছেন মোছা: মরিয়ম জামিল।
অপর দিকে স্বরচিত কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- অগ্নিকণ্ঠ, দ্বিতীয় সামিউল ইসলাম, তৃতীয় মো: আশরাফুল ইসলাম।



