সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে সোহাগ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পুর্বপাড়া সাত্তারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু সোহাগ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার মা কাজে ব্যস্ত ছিলেন। চারিদিকে বর্ষার পানি থাকায় উঠানের কাছেই সবার অগোচরে ডুবে যায়। একর্পযায়ে বড় মেয়ে এসে শিশু সোহাগের খোঁজাখুঁজি করে। এ সময় বাড়ির উঠানে পানির মধ্যে ভেসে ওঠে সোহাগ। পরে তাকে উদ্ধার তাড়াশ হাসপাতালে নেয়া হয়।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা: সুজন দাস জানান, শিশু সোহাগকে মৃত অবস্থায় হাসাপতালে নিয়ে আসা হয়েছে।