চলতি বর্ষায় পদ্মা ও মেঘনার পানির স্রোতের কারণে আবারো ভাঙনের হুমকিতে পড়েছে চাঁদপুর শহরের বড়স্টেশন ও তার আশপাশের এলাকা। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর তিন নদীর মোহনা ও শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, নদীতে চর ও ডুবোচরের কারণে পানির তীব্র স্রোত তীরে আছড়ে পড়ছে। ফলে চাঁদপুর শহরের অংশ বিশেষ হুমকিতে পড়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এই জন্য ইতোমধ্যে একটি সমীক্ষা প্রস্তুত করে একনেকে জমা দেয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী।
পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর তীব্র স্রোতে ভাঙনের হুমকিতে রয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত স্থায়ী প্রকল্প নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের আয়োজনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের উপ-পরিচালক এ কে এম দিদারুল আলম। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় রুই, কাতল ও মৃগের মাছের ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা চত্ত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২২জনের মাঝে ৩০ বান্ডেল টিন ও ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি বর্ষায় পদ্মা ও মেঘনার পানির স্রোতের কারণে
ভাঙনের হুমকিতে চাঁদপুর শহর রক্ষা বাঁধ, ব্যবস্থা নেয়ার আহবান শিক্ষামন্ত্রীর
চলতি বর্ষায় পদ্মা ও মেঘনার পানির স্রোতের কারণে আবারো ভাঙনের হুমকিতে পড়েছে চাঁদপুর শহরের বড়স্টেশন ও তার আশপাশের এলাকা। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর তিন নদীর মোহনা...



