টাঙ্গাইলের নাগরপুরে পানিতে পড়ে সজীরুল ইসলাম (আট মাস) নামে বেদে সম্প্রদায়ের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে কুষ্টিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সজীরুল ইসলামের বাবার নাম সজীব।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোবাইল টাওয়ারের কাছে ভাসমান বেদেদের অস্থায়ী বসবাস। সকলের অগোচরে খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে যায়। এ সময় তাকে না দেখে খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখেন। শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক শাহেদ আল ইমরান জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল।