নওগাঁর মান্দায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের মহানগর নিচ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, উপজেলার মহানগর নিচপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ভটভটিচালক ও রাজু আহমেদ (৩০) এর সাথে কাঁশোপাড়া ইউনিয়নের কৈর্বত্যপাড়া গ্রামের আয়নাল হকের মেয়ে শরিফা খাতুনের (২২) প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল।
ঘটনার দিন অন্তর আলীর বাড়িতে কপোত-কপোতীকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে আটকিয়ে রাখে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দু’জনকে আটক করে থানা হেফাজতে নেয়।
ভারশো ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে শুনেছি স্থানীয়রা তাদেরকে এক ঘরে পেয়ে আটক করেছে।
উপ-পরিদর্শক আতিউর রহমান জানান, সংবাদ পেছে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের দু’জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।




