রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত লাবলু মিয়া ওরফে লয়েট (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার জয়রামপুর গ্রামের মিয়ার রহমানের ছেলে লাবলু মিয়া ওরফে লয়েট স্থানীয় জাফরপুর মাদরাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই ছাত্রী মা-বাবা জানালে তারা লাবলু মিয়া ওরফে লয়েটের মা-বাবাকে জানায়। এতে লয়েট ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন দুপুরে এক ব্যক্তির বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় মামলা করেন। মামলার এক ঘণ্টা পর লয়েটকে গ্রেফতার করে পুলিশ। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে। এবং আসামিকে আদালতে পাঠিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






