নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিন দুপুরে কয়েক রাউন্ড গুলি করে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। গতকাল বেলার ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় পিডিকে সিএনজিপাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঢাকার মতিঝিল এলাকার একটি মানি এক্সচ্যাঞ্জ থেকে টাকা তুলে আড়াইহাজার যাওয়ার পথে ওই ছিনতাইয়ের শিকার হন আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ২৫ লাখ টাকা তুলে তার চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেই। সাইনবোর্ড পৌঁছলে চারটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী আমাকে ঘেরাও করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা আমাকে ধরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় আমি চিৎকার করলে একজন পথচারী এগিয়ে এলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই পথচারীর হাঁটুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা জায়নি।
সিদ্ধিরগঞ্জে গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিন দুপুরে কয়েক রাউন্ড গুলি করে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। গতকাল...



