সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাছুদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বাউসী বাঙ্গালী নামক স্থানে ইউরিয়া ভর্তি একটি ট্রাক জামালপুরে যাওয়ার সময় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে পথচারী মাছুদ মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

মাছুদ মিয়া পৌরসভার কুটুরিয়া গ্রামের আ: ছাত্তারের ছেলে।

ট্রাকটি উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।

থানা পুলিশ সূত্র জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।