রাজবাড়ী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটিতে সাংবাদিক লিটন চক্রবর্তী সভাপতি ও এজাজ আহম্মেদ সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সনজিত কুমার দাস, আসজাদ হোসেন আজু শিকদার ও মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ ও সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সমুন বিশ^াস ও কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, অর্থ সম্পাদক মোকসেদুর রহমান মমিন, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন মনিম, দফতর সম্পাদক রুবেলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুদ্দুস উল আলম, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার মুনমুন, মাসুদ রেজা শিশির, ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন আরজু, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম মিলন ও আলিমুজ্জামান মিলন।