গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে রবিউল (৪৫) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কোনাবাড়ি বাইমাইল রাজাবাড়ি এলাকার একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রবিউল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কাঁচদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রবিউল আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






