ব্রাহ্মণবাড়িয়ায় বাসেরচাপায় উজ্জল মিয়া (২৪) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল আশুগঞ্জের তারুয়া গ্রামের হাছান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের একটি বাস আশুগঞ্জ থেকে জেলা সদরে আসার সময় পীরবাড়ি এলাকায় ওই ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাস ও চালক কবির মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।